বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ই -পর্চা পোর্টালে প্রবেশ করে আপনি খুব সহজে জমির দাগ নাম্বার দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে পারেন ।
নিচে সহজে এ প্রক্রিয়া আলোচনা করা হইল ।
১ । নম্বরে ওয়েবসাইটে প্রবেশ করুন :
আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট E- porcha .gov.bd তে প্রবেশ করুন এবং খতিয়ান অনুসন্ধান বাটনে ক্লিক করুন |
২ | নম্বরে জমির অঞ্চল ভিত্তিক তথ্য দিন :
বিভাগের নাম
জেলার নাম |
উপজেলার নাম |
মৌজার নাম ও নাম্বার |
উপরের তথ্যগুলো ঠিকমতো সিলেক্ট করে সার্চ করতে পারেন |
৩ । নম্বরে খতিয়ানের ধরন বেছে নিন : আপনি কোন ধরনের খতিয়ান খোজা প্রয়োজন তা আপনাকে সিলেক্ট করতে হবে যেমন
এস এ খতিয়ান ।
সি এস খতিয়ান ।
আর এস খতিয়ান ।
বি আর এস খতিয়ান ।
সি টি জরিপ খতিয়ান ।
এর মধ্যে একটি খতিয়ান সিলেক্ট করতে হবে ।
৪। নাম্বারে দাগ নাম্বার দিয়ে সার্চ :
যেখানে দাগ নং খতিয়ান নং মালিকের নাম অপশনটি থাকবে সেখান থেকে আপনি দাগ নং অপশনটি তে টিক চিহ্ন দিন এবং নিচের ঘরে আপনার প্রয়োজনীয় দাগটি সঠিকভাবে লিখুন ।
৫ । নাম্বারে ক্যাপচা কোড দিয়ে খুঁজুন :
স্কিনে দেওয়া ক্যাপসা কোড সঠিকভাবে পাশের বক্সে লিখুন এবং " অনুসন্ধান " বাটনে ক্লিক করুন ।
৬ । নাম্বারে খতিয়ান দেখা :
দাগ নাম্বারটি সঠিকভাবে দেওয়া হলে চেয়ে খতিয়ান নাম্বার চলে আসবে আপনি যদি খতিয়ানের কপি পেতে চান তবে সরকার নির্ধারিত ফি ( বিকাশ , নগদ ,রকেট ) এর মাধ্যমে পরিশোধ করে খতিয়ান ডাউনলোড করে নিতে পারেন , এবং প্রয়োজন অনুযায়ী কপি করে নিতে পারেন ।
৭ । নাম্বরে ইউনিয়ন ভূমি উন্নয়ন অফিস এর মাধ্যমে দাগ নং দিয়ে খতিয়ান দেখা :
কোন সম্পত্তির যদি আপনার শুধুমাত্র দাগ নাম্বার জানা থাকে খতিয়ান সম্পর্কে জানেন না তাহলে আপনি ইউনিয়ন ভূমি উন্নয়ন অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত নায়েবের মাধ্যমে উক্ত অফিসের বালাম খুঁজে দাগ নাম্বার দিয়ে খতিয়ান নাম্বার বের করতে পারেন আরও দেখতে পারেন যে আপনার কাঙ্ক্ষিত দাগটি কতটি খতিয়ানের মধ্যে আছে । এবং কোন খতিয়ানে উক্ত দাগের কত অংশ আছে তাও দেখতে পারেন ।
